1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য ষ্টক রেখে বাড়তি মুল্যে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

নবীগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য ষ্টক রেখে বাড়তি মুল্যে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪২৫ বার

নবীগঞ্জ উপজেলার পৌরসভা তে ব্যবসায়ী /ক্ষুদ্র ব্যবসায়ীদের লিখিত অভিযোগ নিত্যপ্রয়োজনীয় ডিলারগণ প্রতিশ্রুত পণ্য (তেল) সহ কিছু দ্রব্য অর্ডার নিলেও, স্টক নেই বলে ফিরিয়ে দিচ্ছে। সাথে অতিরিক্ত অন্য পণ্য কিনতে হবে বা বেশি মূল্য দিতে হবে। অবৈধ ভাবে গুদাম করে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখছে।

গায়ের মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে গ্রাহক থেকে বেশি নিতে বলা হচ্ছে। নতুন ট্যাগ বা গায়ের মূল্য এর উপর পুন লিখে বিক্রি করতে। এসব লিখিত অভিযোগের ভিত্তিতে মনিটরিং করতে ৯ মার্চ বুধবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন কয়েকটি গুদামে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযোগের পূর্ণ সত্যতা ও আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে ২ ব্যবসায়ী মোঃ শামীম মিয়া ও ঝুনু পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধের দায়ে মোট ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় দন্ডিত ব্যক্তিরা উপস্থিত জনগণ ও ব্যবসায়ীদের নিকট ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ ন্যায্য মূল্যে তেল সরবরাহ করে এবং ভবিষ্যতে আর উপর্যুক্ত অপরাধ করবে না মর্মে অঙ্গীকার করেন।প্রসিকিউশন সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের এস আই মৃদুল কান্তি ভৌমিক ও পুলিশের চৌকস দল।নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসন এর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net