ঢাকা   ১১:১৮:৫২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবীগঞ্জে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় করগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত পাঠ করেন,মোঃ জালাল উদ্দিন,গীতাপাঠ করেন, কমলাকান্ত আচার্য্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথির উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাছির,কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ পরিচালক তমিজ উদ্দিন খাঁন,জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ,নবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কড়মকর্তা( ওসি) ডালিম আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন, করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা। এসময় আরোও বক্তব্য রাখেন ফনি ভূষন রায়,রিয়াজুল করিম জানু,মুফতি রুহুল আমিন,বীরমুক্তিযোদ্ধা কবিন্দ্র দাশ,সাইদুর রহমান,বিধু ভূষন দাশ,সিরাজ মিয়া,সাদিকুর রহমান,নুরুল ইসলাম,আদম মিয়া,মাহমুদ মিয়া,শংকর পাল প্রমূখ। প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড এর পক্ষে মৃনাল দাশ ও অন্যরা এবং ইনডেভার সংস্হা।প্রধান অতিথি বক্তব্য কালে ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ আজ এগিয়ে। সন্ত্রাস-জঙ্গিবাদ,মাদক, ইভটিজিং বাল্যবিয়ের বিরুদ্ধে জনসত সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত শিক্ষিত সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা একান্ত কাম্য এবং দেশর উন্নয়নে নারীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে।মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০ টি গাছ রুপন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিন্দু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি