1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

মীরসরাই উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১৭ বার

মীরসরাই ডিগ্রী কলেজ ২০২১-২২শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদের নেতৃত্বে মীরসরাই কলেজ ছাত্রলীগের আয়োজন
এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

২ মার্চ (বুধবার) সকাল ১১ টায় মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মীরসরাই কলেজ ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ নিশাতের সভাপতিত্বে ও সরোয়ার জামান সিফাতের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান সহ প্রমুখ।

এই সময় তারা ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’সহ বিভিন্ন স্লোগানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।

এই সময় উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন রুবেল, পৌরসভা ছাত্রলীগ নেতা মহি উদ্দিন মহিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা ফারভেজ রবি, এসএম নেওয়াজ চৌধুরী, সৈকত ধর, এমরান আরিফ, ছাত্রলীগ নেতা ইফতেখার মিলন, আলা উদ্দিন আলো, মোহাম্মদ ইউসুফ সহ কলেজ ও পৌরসভা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা যারা নবীন হয়ে এসেছো তাদের সর্বাত্মক সহযোগিতা করবে মীরসরাই উপজেলা ছাত্রলীগ।

বক্তারা আরো বলেন, আমরা নবীন শিক্ষার্থীদের আবাসন সংকটসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহায়তা করবো আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net