1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানার বাড়িতে বেড়াতে গিয়ে ফেরা হলো না শিশু শাওনের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

নানার বাড়িতে বেড়াতে গিয়ে ফেরা হলো না শিশু শাওনের

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৯০ বার
ছবি: পুকুরে ডুবে নিহত শিশু শাওনের ছবি।

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মনোয়ারুল ইসলাম শাওন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৪ টার সময় শিশুর নানার বাড়ী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজল তালুকদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া শিশু শাওন বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাহার উল্লাহ পাড়ার বাঁশখালী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী জয়নাল আবেদিনের পুত্র।

নিহত শিশু শাওনের পিতা জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিৎ করে জানান, গত একসপ্তাহ আগে শাওন তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নানি বাড়ীর পাশের পুকুরে অযু করে নামাযের জন্য প্রস্তুত হলে শিশু শাওন বাড়ির পাশের পুকুরের সিঁড়িতে পা দিলেই পিচ্ছিল সিঁড়ি থেকে পুকুরে পড়ে যায় শিশু শাওন। পরে স্থানীয়রা তাকে পুকুরে ডুবতে দেখে সেখান থেকে উদ্ধার করে বাঁশখালী জলদী আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

বাঁশখালী জলদী আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net