1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে নতুন অনুমোদন পাওয়া শাহনগর কলেজের পাঠদান শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ফটিকছড়িতে নতুন অনুমোদন পাওয়া শাহনগর কলেজের পাঠদান শুরু

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৬১ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে নতুন অনুমোদন পাওয়া লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাঠদান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেলাং ইউপি চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি নির্বাহী সদস্য শহীদুল্লাহ চৌধুরী, লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, মাহাবুবুল আলাম, হান্নান চৌধুরী, আকতার হোসেন, নূর মোহাম্মদ, আবু সাদেক, আলমগীর, আবু বক্কর, রুমা আকতার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বহুল প্রতীক্ষিত লেলাংবাসীর স্বপ্ন আজ পূরণ হল। ইউনিয়নের সচেতন মহলের দীর্ঘদিনের দাবী ছিল এটি। বিশেষ করে মহিলাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে এই কলেজ। তিনি কলেজের অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনা ও শিক্ষা উপমন্ত্রী নওফেল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net