1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর' পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ১৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় সফর সঙ্গীদের নিয়ে শুরুতে বেজা কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বিভিন্ন কর্মকান্ডের পরিদর্শন সহ বৃক্ষরোপণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন এফসিডিও বেসরকারী খাত উন্নয়ন উপদেষ্টা মাশফিক ইবনে আকবর, অর্থনৈতিক উপদেষ্টা ইসাম মোসাদ্দেক, প্রাইভেট সেক্টর উন্নয়ন উপদেষ্টা শাহনূর আলম শিকদার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মিসেস মেরিলিন মৃধা, ভুটান ও নেপাল, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আইএফসি মার্টিন হোল্টম্যান, সিনিয়র কান্ট্রি অফিসার মিসেস নুজহাত আনোয়ার, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট, মোহাম্মদ লুৎফুল্লাহ, বিশ্বব্যাংক প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ ফারুক, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান সহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাজ্য থেকে বিনিয়োগ করার ব্যাপারে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net