1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দাঙ্গা ঘাটে অভিযান, ১০ টি মেশিন ও ১ হাজার ফুট ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দাঙ্গা ঘাটে অভিযান, ১০ টি মেশিন ও ১ হাজার ফুট ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৫৭ বার

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১০টি সেলু মেশিন ও ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে ধ্বংস করা হয় জব্দকৃত মালামাল।

বুধবার (২৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সংলগ্ন দাঙ্গাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত-উজ জ্জামান।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ জ্জামানের নির্দেশে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ১০টি সেলু মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ভূমিদস্যু চক্র বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সংলগ্ন দাঙ্গাঘাট এলাকা থেকে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। এতে পার্কের প্রাচীরসহ নানা স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এরপর সেখানে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত-উজ জ্জামান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সংলগ্ন দাঙ্গাঘাট এলাকায় ভূমিদস্যুরা পাহাড় থেকে বালি উত্তোলন করে আসছিল। এতে পার্কের সীমানা প্রাচীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে।

অভিযোগ পেয়ে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বালি উত্তোলনে ব্যবহৃত ১০টি সেলু মেশিন ও ১ হাজার ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net