1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ভূমি সেবা ক্যাম্পেইন ও র‍্যালী সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

বাঁশখালীতে ভূমি সেবা ক্যাম্পেইন ও র‍্যালী সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৫৬ বার

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা ও ভূমি উন্নয়ন কর আদায় সহজীকরণে ক্যাম্পিং এবং র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় ভূমি উন্নয়ন কর আদায় বিষয়ক ক্যাম্পিং, র‍্যালী ও আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুকের সভাপতিত্বে ভূমি অফিসের নাগরিক কর্নারে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু ছালেক, জলদী ভূমি সহকারী কর্মকর্তা চন্দন দাশ, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের তহশীলদারগণ, ভূমি মালিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রদানে সেবা সহজীকরণের লক্ষ্যে এই ক্যাম্পিং এবং র‍্যালী করা হয়েছে। যাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সকলকে রেজিস্ট্রেশন করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্যই তহশীল অফিসগুলোতে এ ক্যাম্পিং চালু থাকবে। বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সকল সেবাপ্রার্থীর জন্যে নাগরিক কর্ণার করা হয়েছে যাতে মানুষ ভূমি অফিসে এসে সরাসরি সেবা নিতে পারে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইনে নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায়সহ যাবতীয় কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী উপজেলা ভূমি অফিসের নিজস্ব উদ্যোগে আজকে ক্যাম্পিং ও র‍্যালী করে জনসাধারণের জন্য সেবা উন্মুক্তকরণের কাজ সহজ করা হয়েছে। জনসাধারণের যাতে ভূমি সম্পর্কিত সেবা নিয়ে ঝামেলা ও ভোগান্তি কম হয় এজন্য সকলকে ভূমি সেবা বা ভূমি উন্নয়ন কর বিষয়ে অবহিত করছেন। আশা করি জনগণ ডিজিটাল ভূমি সেবা নিয়ে নানা ভোগান্তি থেকে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net