1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে ৮০ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে রমজান ফুড পেকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মনোহরগঞ্জে ৮০ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে রমজান ফুড পেকেজ বিতরণ

কুমিল্লা প্রতিনিধিঃ- মোঃ আনোয়ারুল আজিম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩২৩ বার

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে “মানুষ মানুষের জন্যে আর জীবন জীবনের জন্যে” এ স্লোগানকে ধারণ করে আজ ( বৃহস্পতিবার ৩১ মার্চ) বিকাল ৩টায় কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিশাবন্দ দক্ষিণ পাড়া প্রবাসী ঐক্য ফোরাম এর আয়োজনে রমজান ফুড বিতরন ২০২২ ইং অনুষ্টিত হয়েছে।

পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে দিশাবন্দ দক্ষিণপাড়া প্রবাসী ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শফিকুর রহমান শফিক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ তাজুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
দিশাবন্দ নবীশুর জামে মসজিদের সভাপতি মোঃমনজুরুল আলম মজনু, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাস থেকে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ওমর ফারুক সোহেল,সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম, ৮নং খিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ রুহুল আমিন, দিশাবন্দ নবীশুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ ফরাজি, সফিকুর রহমান সফিক,হারুন আর রশিদ মেম্বার সমাজ সেবক সিরাজ আমিন, রুহুল আমিন, আজাদ মাষ্টার, অহিদুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও সংগঠনের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সকল সদস্য গন জানান, সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা ইতোমধ্যে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণ ও মানবসেবামুলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমার আমাদের সংঠনের পক্ষ থেকে ৮০জন গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে রমজান ফুড পেকেজ বিতরন করেছি। ইনশাল্লাহ, আগামীতেও আমরা আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত চিলেন, দিশাবন্দ দক্ষিণ পাড়া প্রবাসী ঐক্য ফোরাম এর সকল সদস্য গন,
উল্লেখ্য, দিশাবন্দ দক্ষিণপাড়া প্রবাসী ঐক্য ফোরাম এর পক্ষ থেকে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net