1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহান স্বাধীনতা দিবসে সাভারে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

মহান স্বাধীনতা দিবসে সাভারে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৭৩ বার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা আয়োজিত স্থানীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা আমীর আ. রহমানের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি মুহাম্মদ আবদুল কাদের- এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল অন্যায় জুলুম ও অপশাসনের বিরুদ্ধে এবং বাঙালীর ন্যায্য অধিকার আদায়ের জন্য। কিন্তু আজও স্বাধীন বাংলায় মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি এবং সর্বত্র অন্যায় জুলুম ও অপশাসনের উপস্থিতি। এদেশের শাসকগোষ্ঠী স্বাধীনতার পক্ষ-বিপক্ষের কথা বলে বাঙালী জাতিকে অনৈক্য ও বিভক্তি করছে। যা একটি দেশের সার্বিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা। বর্তমান সরকার স্বাধীনতার বলি উড়াচ্ছে আবার নিজ দলীয় নেতা-কর্মীদের কর্মকান্ডে দেশের ভাবমূর্তি ও স্বাধীনতা অর্জনের মর্যাদা বেশি নষ্ট করছে।

বক্তারা আরো বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মানুষের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই চারিদিকে শুধু নাই আর নাই। এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রয়োজনে সর্বচ্চ ত্যাগ স্বীকার করে হলেও প্রিয় স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভার কর্মপরিষদ সদস্য এডভোকেট ইব্রাহিম খলিল, আবুল বাশার প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net