1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাংবাদিক সংসদ কক্সবাজার'র আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৪৯ বার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকালে শহরের অভিজাত একটি হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি এম এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও কবি জসিম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যত জানবে তত বেশি তারা দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য সন্তানদের দেশপ্রেম নিয়ে গড়ে তুলতে হবে।’

সাংবাদিক সংসদ কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ, আমান উল্লাহ, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ ও সহ নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল বকেয়া নেহা।

এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকির, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, এম এস হান্নান, আবদুল্লাহ সায়েম, এন,এ সাগর, আশরাফ বিন ইউছুফ, এমডি আলমগীর ও সুমন প্রমূখ।

আলোচনা সভা শেষে অভিষেক ও শপথ অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরে পবিত্র মাহে রমজানে সংগঠনের ইফতার মাহফিল তারিখ নির্ধারণ নিয়ে আলোকপাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net