ঢাকা   ০৮:০৪:৫০ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

রংপুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন এক গৃহবধূ

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৬৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।চিকিৎসকরা জানিয়েছেন সবকটি নবজাতক সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ ২০২২) রাত সাড়ে ৯টার দিকে হাসপতালের গাইনী ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ সময়েও তাদের কোনো সন্তান হয়নি। পরে চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আদুরী বেগম অন্তঃসত্ত্বা হন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে চারটি সন্তান রয়েছে। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে আদুরী বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা জানান, মা ও তার ৪ সন্তানই সুস্থ আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি