1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে অবাধে চলছে কৃষি জমি থেকে মাটি খনন ও মাটি ভরাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

রাউজানে অবাধে চলছে কৃষি জমি থেকে মাটি খনন ও মাটি ভরাট

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার

সরকার কৃষি জমি রক্ষায় কৃষি জমি থেকে কোন মাটি খনন ও কৃষি জমিতে মাটি ভরাট করে কোন স্থাপনা করা যাবেনা বলে প্রজ্ঞাপন জারী করেন। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানে কোন কৃষি জমি থেকে মাটি খনন করা ও কৃষি জমিতে মাটি ভরাট করে কোন স্থাপনা নির্মান করা যাবেনা বলে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নির্দেশ প্রদান করেন।সরকার ও সাংসদের নির্দেশনাকে উপেক্ষা করে প্রতিনিয়ত রাউজানের বিভিন্ন এলাকায় রাতেই শত শত ড্রাম ট্রাক ভর্তি মাটি রাউজানের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় মাটি ভরাট করা হচ্ছে। সরজমিনে পরিদর্শন কালে দেখা যায়, রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকার ভরাট হয়ে যাওয়া গোস্তাপুকুর থেকে স্কেলেবেটর দিয়ে মাটি খনন করে প্রতিদিন রাতেই ড্রাম ট্রাক ভর্তি করে বিভিন্নস্থানে কৃষি জমি ভরাট করছে একটি সিন্ডিকেটের সদস্যরা।পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া কাগতিয়া, মগদাই, বড়ুয়া পাড়া এলাকায় কৃষি জমি খনন ও মাটি ভরাট করা হচ্ছে অবাধে। এছাড়াও রাউজানের বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া খাল স্কেলেবেটর দিয়ে মাটি খনন করে খালের পাড়ে বাধ না দিয়ে রাতেই ট্রাক ভর্তি মাটি নিয়ে যাচ্ছে কৃষি জমি ভরাটের কাজে। রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের রশিদর পাড়া এলাকায় কয়েকটি স্থানে কৃষি জমি মাটি ভরাট করে ঘরবাড়ী নির্মান কাজ চলছে। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি খনন করা যাবেনা। যে সব এলাকায় কৃষি জমি মাটি ভরাট ও মাটি খনন করা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net