ঢাকা   ০৬:৪২:৪৮ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

রাউজানে মাটি খেকোরা নির্বিঘ্নে কাটছে পাহাড় ও কৃষি জমি

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র পাহাড়ি এলাকায় কৃষি জমি ও পাহাড় টিলা কেটে রাতেই মাটি বিক্রি করছে।উপজেলার বিভিন্ন এলাকা সরজিমনে ঘুরে দেখা গেছে,সরকারী আইন অমান্য করে মাটি খেকোরা স্কেলেবেটর দিয়ে নির্বিঘ্নে কাটছে পাহাড় ও কৃষি জমি।মাটি খেকোরা কৃষি জমির মালিকদের লোভে ফেলে কৃষি জমির মাটি বিক্রিতে উৎসাহিত করছেন।যার কারণে লোভে পড়ে কৃষি জমি মাটি বিক্রি করে দিচ্ছেন।অনেকেই আবার অনুমিত ছাড়াই পুকুর খনন করা কথা বলে কৃষি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন।ফলে কৃষি জমি গুলা গভীর কুপে পরিণত করা হয়েছে।

যার কারণে দিনদিন কমছে ফসলী জমি।ফলে হ্রাস পাচ্ছে ফসল উৎপাদন।দিনের বেলায় প্রশাসনের নজরদারি বেশি থাকলে মাটি খেকোরা রাতের আধার শত শত ড্রাম ট্রাক ভর্তি কৃষি জমি ও পাহাড় কাটা মাটি নিয়ে যাচ্ছে ভরাটের কাজে ও ইটভাটায়।বেশিরভাগ কৃষি জমির মাটি যাচ্ছে ইটের ভাটায়।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা আবাদি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি খননের অভিযোগটি তদন্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি