1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী খানখানাপুরে পাটের গুদাম আগুন। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রাজবাড়ী খানখানাপুরে পাটের গুদাম আগুন।

নেহাল আহমেদ। রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

স্থানীয়রা জানান, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট কেনা-বেচার কেন্দ্র হিসেবে পরিচিত। বাজারে দুলাল কুণ্ডু, বাবু শেখ, সোহেল, সিদ্দিক, আশিষসহ অনেক ব্যবসায়ী পাট কিনে গুদামে মজুদ করেছিলেন। সকালে পাট গুদামের পেছন দিক থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

সকালে আগুনে পুড়ে গেছে চার পাটের গুদাম। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এ আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া সাতটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর বাজারের পাট বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান মামুন বলেন, ভয়াবহ এ আগুনে চারটি গুদামে রাখা প্রায় সাড়ে চার হাজার মণ পাট পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, পাট বাজারের আগুন ভয়াবহ রূপ নিয়েছিল। ফায়ার সার্ভিস আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে খানখানাপুরের বড়ো পাটের গুদাম জনতা জুট মিলস লিমিডিটেও আগুন লেগে যেতো।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন খলিফা জানান, সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখন তা জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে, তদন্তের পরএ বিষয়ে পরে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net