1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী শিব পূজাঁ অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস

রাজবাড়ী শিব পূজাঁ অনুষ্ঠিত।

নেহাল আহমেদ।
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৬৩ বার

শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন ভগবান শিবকে দেবাদিদেব বলা হয়। কারণ সকল দেবতার দেবতা মহাদেব। ভগবান শিবের বহু রূপ ও বহু নাম আছে। যেমন শিবশঙ্কর, মহাদেব, ভোলানাথসহ ইত্যাদি। মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে মহা শিবরাত্রি ব্রত পালিত হচ্ছে। দিনটিতে সব জায়গায় শিব পূজা পালিত করা হয়।

শিব পূজা সর্ম্পকে মন্দিরের পুরোহিতগণ বলেন, এই পূজা যে নারী করে সেই নারী ভালো ও সুশিল স্বামী পায়। তাছাড়াও দেবাদিদেব মহাদেব তার সকল কষ্ট দূর করে।

মালতী নামে এক ভক্ত শিব পূজায় অংশগ্রহণ করা একাছে জানতে চাইলে বলেন, আমি আমার পরিবারের সাথে শিবের মাথায় জল ঢালতে আসছি। আর শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি যেন ভালো কাজ করতে পারি। উল্লেখ্য এই পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, ধর্মীয় কীর্ত্তনসহ নানা আয়োজন করা হয় অনুষ্ঠান। শেষে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। রাজবাড়ী রেল ষ্টেশন এলাকা হরিজন পল্লী সহ বিভিন্ন জায়গায় প্রতি বছরের ন্যায় এ বছরও শিব পূজা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net