1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাণীশংকৈলে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

রাণীশংকৈলে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন

আহমেদ ইসমাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬৫ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ইউনিয়ন বীজ ব্যাংকের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলামের
সঞ্চালনায় উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বীজ ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজ্ঞয় দেবনাথ।

রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

এছাড়াও শতাধিক উপকারভোগী কৃষক-কৃষাণী কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন ইউনিয়ন পর্যায়ে বীজ সংরক্ষণ করার জন্য এবং সময়মত বীজ স্বল্পদামে কৃষকেরা যেন পেয়ে থাকে এজন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে বীজ সংরক্ষণ ব্যাংকের উদ্যোগ নেয়া হয়েছ।

যার ফলে কৃষকেরা নিজের বীজ ব্যাংকে রাখতে পারবেন ও সময় করে নিজের বীজের চাহিদা পূরণ শেষে সেইবীজ বিক্রি করে লাভবানও হবেন।

বীজ সংকট মোকাবেলা সেইসাথে কৃষকদের অনুপ্রাণিত ও লাভবান করতেই কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের এই ব্যতিক্রম উদ্যোগ কে সকলে সাধুবাদ জানান।

অনুষ্ঠান শেষে কৃষকদেরর মাঝে উন্নত জাতের বিভিন্ন আউস ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কাশিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাঈমুল সরকার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, উপ-সহকারি কৃষি অফিসার রইসুল আজম পলাশ, কাশিপুর ইউনিয়নের আদর্শ কৃষক ও ইউপি সদস্য আবু সালেহ বাবুল, ধর্মগড় ইউনিয়নের সফল কৃষক নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net