1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“রাতের আধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে” শ্রীনগরে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

“রাতের আধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে” শ্রীনগরে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আব্দুর রকিব, শ্রীনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩১৩ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বীর তারা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কামাল ঝিল্লুর বিরুদ্ধে মানববন্ধর ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সাত গাও বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধন কারিরা সাত গাও বাজার থেকে সড়ক প্রদক্ষিন করে সিদ্দিক হাসপাতালের সামনে তাদের ফসলি জমির সামনে গিয়ে মিছিল শেষে করে। সাত গাও গ্রামবারসীর আয়োজিত মানববন্ধনে অংশ নেয় এলাকার ২শতাধিক নারি পুরুষ।

মানববন্ধনে বক্তার বলেন, বৃহস্পতিবার রাতের আধারে বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল জিল্লু ও তার গুন্ডা বাহিনী অর্থের বিনিময়ে রাতের আধারে হরিপদ বারৈ এর ধান রোপন করা জমি ও ময়না রনি দাসের ভুট্টা রোপন করা জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে সিদ্দিক রাহমান হাসপাতালের ব্যক্তিগত রাস্তা তৈরি করে। রাতে মাটি কাটায় বাধা দিতে গেলে চেয়াম্যানের বাহিনির শাহ, সোহাগ, খুইপাড়া গ্রামের মামুন ও দয়হাটা গ্রামের মামুনসহ জমির মালিকদের মারধর করতে চায় ও হুমকি দেয়। পরে তারা পুলিশের সহায়তায় মাটি কাটা বন্ধ করে।

জমির মালিক হরিপদ বারৈ বলেন, আমর সাত গাও মৌজার ৫৬ সতাংশ জমিতে এবছর ধান চাষ করেছি। চেয়াম্যানের লোকজন রাতের আধারে ফসলসহ জমির মাটি কেটে রাস্তা তৈরি করেছে। তারা আমাদের প্রায় ১০ শতাংশ জমির মাটি তারা কেটে নিয়ে গেছে। আমি ৫০ হাজার টাকা খরচ করে ধান রোপন করেছি। সেই ধান ও মাটি তারা কেটে নিয়ে গেল। আমি এর বিচার চাই।
মায়ারনি দাসের ছেলে সবুজ চন্দ্র দান বলে, আমাদের ভুট্টার জমি থেকে তারা মাটি কেটে নিয়ে গেছ আমি বাধা দিতে গেলে চেয়াম্যানের লোকজন আমাকে মারতে আসে । পরে পুলিশের সহায়তায় তাদের কাজ বন্ধ করাইছি। তবে জনিনা আবার কখান তারা কি করে ফেলে। চেয়ারম্যান ও তার গুন্ডা বাহিনির ভয়ে আছি।

বীরতার ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিল্লু বলেন, হাসপাতালে রোগি আশে। সামনে বর্ষা কাল তাই জনগনের চলাচলের স্বার্থে রাস্তাটি করা হচ্ছে। এখনো কোন প্রকল্প দেয়া হয়নি পরবর্তিতে রাস্তাটি কবিখা প্রকল্পে অন্তরভর্ূক্ত করা হবে। রাস্তার তৈরির জন্য তো মাটির প্রয়োজন তাই পাশের জমির মাটি ব্যবহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net