1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি মো.আনোয়ারুল আজিম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫১২ বার

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বেলা এগারোটায় কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক লোকমান হোসেন ও সহকারি শিক্ষক ফারুকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস)কামাল এর একান্ত সচিব উক্ত স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কে.এম সিংহ রতন।

এ সময় উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন,এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রটোকল অফিসার আলী আকবরসহ স্কুল এন্ড কলেজের অন্যান্য সহকারি শিক্ষকগন।

অভিবাবকদের মধ্য হতে বক্তব্য রাখেন,মোঃ দেলোয়ার হোসেন, বাহার ইকবাল, প্রফেসর হালিম সহ আরো অনেকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক,সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এর আগে সকালে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সকাল ৬:৩০ মিনিটে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন এর নেতৃত্বে রা্লি করে সকল সহশিক্ষক ও স্কাউট দল নিয়ে স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net