1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ইলিশের পোনা বিক্রি করার অপরাধে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

শরণখোলায় ইলিশের পোনা বিক্রি করার অপরাধে জরিমানা

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৫২ বার

বাগেরহাটের শরণখোলায় জাটকা ইলিশ বিক্রির অপরাধে মোঃ বেলায়েত হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মো. আজগর আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টার দিকে উপজেলা সাউথখালী ইউনয়িনর সুন্দরবন সংলগ্ন সোনাতলা তজুরগেট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করে মৎস্য বিভাগ। এসময় তার আড়ত তল্লাশি করে ৩৫ কেজি ইলিশের পোনা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস জানায়, পোনাসহ বিক্রেতাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসলে মোবাইল কোর্টের মাধ্যমে ঐ ব্যবসায়িকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৩৫ কেজি ইলিশের পোনা স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।

কিছু অসাধু জেলে সুন্দরবনের ভোলা নদী থেকে পোনাগুলো আহরণ করে। একেকটি ইলিশের পোনা দেড় থেকে দুই ইন্সি সাইজের। তারা এই ইলিশের পোনাগুলোকে এলাকার হাটবাজারে চাবলি মাছ বলে বিক্রি করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net