1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় এলাকাবাসির আর্থিক অনুদানে নির্মিত মসজিদের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

শরণখোলায় এলাকাবাসির আর্থিক অনুদানে নির্মিত মসজিদের উদ্বোধন

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৭১ বার

বাগেরহাট জেলা শরণখোলা উপজেলায় এলাকাবাসির আর্থিক অনুদানে নির্মিত অত্যাধুনিক মসজিদের উদ্বোধন করা হয়েছে । ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের হল মাদ্রাসার সামনে অবস্থিত (বায়তুল্লাহ আরাফাত) জামে মসজিদটি মসজিদ কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসির অর্থায়নে পুনর্নির্মাণ নির্মিত হয়েছে। অত্যাধুনিক মসজিদ (শুক্রবার) পবিত্র জুম’আ নামাজ আদায়ের মাধ্যমে সর্বস্তরের মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ উপলক্ষে উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম’আ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা করেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মধু,রায়েন্দা বড় মসজিদের খতিব মাওলানা মো: মনিরুজ্জামান এবং উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য বৃন্দসহ মুসল্লিগন।

প্রধান অতিথি রায়হান উদ্দিন আকন শান্ত উপস্থিত মুসল্লীদের ধর্মীয় মূল্যবোধের ভূয়সী প্রশংসা করে বলেন, আপনাদের দোয়া এবং সকালের আর্থিক সহযোগিতায় আল্লাহর ঘর এই মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে।বর্তমান সরকারের আমলে দেশে মসজিদ মাদরাসায় ব্যপক উন্নয়ন হয়েছে, সকলের জন্য দোয়া চেয়ে বলেন, যতদিন বেচে থাকবেন,শরণখোলাবাসীর কল্যানে নিরলসভাবে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net