1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বেদে জনগোষ্ঠির বৃত্তিমূলক প্রশিক্ষণ ভাতার টাকা আত্মসাতের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

শ্রীনগরে বেদে জনগোষ্ঠির বৃত্তিমূলক প্রশিক্ষণ ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

আব্দুর রকিব,শ্রীনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৫৯ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বেদে জনগোষ্ঠির বৃত্তিমুলক প্রশিক্ষণ ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আয়নর্ধকমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে সমাজের মূল ¯্রােতধারায় আনয়নের লক্ষ্যে দুই দিন ব্যপি দক্ষতা বৃদ্ধি শীর্ষক শ্রক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রীনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে গত ২মার্চ হতে ৩মার্চ পর্যন্ত মোট ৫০জন বেদেকে মাক্স ও কগজের ঠোঙ্গা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের প্রতিজনকে সম্মানি ও যাতায়াত ভাত বাবদ ৮শত করে টাকা দেওয়া হয়। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রীনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রত্যেক প্রশিক্ষার্থীর জন্য দুই দিনের সম্মানি ১হজার টাকা ও যাতায়াত ভাতা ৫শত টাকা প্রদাণ করে। সরকার বেদে জনগোষ্ঠির বৃত্তিমুলক প্রশিক্ষণ ভাতা দুই দিনে মোট ১৫শত টাকা করে দিলেও উপজেলা সমজসেবা অফিস থেকে দেওয়া হয়েছে ৮শত টাকা। ৫০ জন প্রশিক্ষার্থীকে মোট ৭৫হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হয়েছে মোট ৪০হাজার টাকা বাকি ৩৫হাজার টাকা আত্মসাত করা হয়েছে।

ব্যাচ সংখ্যা-২ এর (মাক্স) প্রশিক্ষণ নেওয়া মো. টুটুল বলেন, আমাদের দুই দিন প্রশিক্ষন দিয়ে একটা কগজে স্বাক্ষর নিয়ে ৮শত করে টাকা দিয়েছে।
মো. আশিক বলেন, আমাদে দুই দিন প্রশিক্ষনে প্রতিদিন দুপুরে ১প্যাকেট করে বিরিয়ানি দিয়েছে। প্রশিক্ষণ শেষে আমাদের থেকে স্বাক্ষর রেখে ৮শত করে টাকা দিয়েছে। তবে এজনের কাছে শুনেছি আমাদের নাকি ১৫শ করে টাকা দেওয়ার কথা কিন্তু আমাদেরকে কেন কম টাকা দেওয়া হয়েছে আমরা জনি না। আমরা কি আমাদের বাকি টাকা আর পাব না?

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহফুজা পারভিন চৌধুরির মুঠফেনে কল দিলে তিনি বলেন আমি একটি অনুষ্ঠানে আছি পরে কথা বলব। পরবর্তিতে তাকে একাধিকবার কল দেওয়া হলেও সে ফোন রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি অবগত নই। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net