1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম ঢাকা রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম ঢাকা রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৬২০ বার

ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন গাজীপুরের শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন। একই সাথে গাজীপুর জেলারও সেরা ওসির পুরুষ্কার পান তিনি।
বুধবার ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজির কর্যালয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির এ পুরস্কার গ্রহণ করেন খোন্দকার ইমাম হোসেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (আ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেরা নির্বাচিত হয়ে খোন্দকার ইমাম হোসেন বলেন, সবসময়ই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করি। কোনো অন্যায় কাজে প্রভাবিত হতে চাই না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতেও যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সবার সহযোগিতায় সফলতার এ ধারা অব্যাহত রাখতে চাই।
এদিকে, গাজীপুর জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন শ্রীপুর এএসআই সুকান্ত দেবনাথ। মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম-এর হাত থেকে এ পুরুষ্কার গ্রহন করেন তিনি।

উল্লেখ্য, ১৫ মে ১৯৭৫ সালে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মাসিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন খোন্দকার ইমাম হোসেন। তাঁর পিতার নাম খোন্দকার লায়েক আলী। ৩০ জুন ২০২০ সালে তিনি গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net