1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

অশোক দাশ, সীতাকুণ্ড (চ‌ট্টগ্রাম)।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৫৩ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ উপলক্ষে কুমিরা জিপিএইচ গেইট এজেন্ট শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ ৩০ মার্চ সকাল ১১টায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শাখার ইনচার্জ সালেহা শেলীর সভাপতিত্বে ও এজেন্ট প্রোপাইটর সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অফিসার জিসু দেব, মোঃ এজাহার মিয়া, অফিসার মেহেদী হাসান রিমন।
সভায় প্রধান অতিথি বলেন বতর্মানে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যা দেশের মোট ব্যাংকিং আমানতের ১০ ভাগ ও বিনিয়োগের ৯ ভাগ ধারণ করছে ব্যাংকটি।

তিনি আর বলেন বর্তমানে ব্যাংকের গ্রাহক সংখ্যা ১ কোটি ৬০ লাখ যা দেশের ব্যাংকিং গ্রাহকের ১৭ শতাংশ। ২০১৫ সালে এই সংখ্যা ১ কোটি অতিক্রম করে। ইসলামী ব্যাংক সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবাসহ ৬ হাজারের বেশি ইউনিট নিয়ে সারাদেশে বিস্তৃত। বিশ্বে ইসলামী ব্যাংকিংয়ের মোট গ্রাহকের এক-চতুর্থাংশই এককভাবে ইসলামী ব্যাংকের দখলে। দেশের মোট ব্যাংকিং আমানতের ১০ ভাগ ধারণ করছে ইসলামী ব্যাংক। বর্তমানে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যা সরকারী-বেসরকারী মিলিয়ে দেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ। বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। যা দেশের মোট ব্যাংকিং ঋণ বা বিনিয়োগের ৯ শতাংশ এবং ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের সেবা গ্রামীণ মানুষের নিকট পোঁছে দিতে আজ এজেন্ট ব্যাংক গুলো কাজ করছে। তিনি গ্রাহকদের এজেন্ট ব্যাংকে গিয়ে ইসলামী ব্যাংকের সকল সেবা গ্রহণ করার আহ্বান জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net