1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

হাটহাজারীতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কে এম ইউসুফ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৩৫ বার

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

সোমবার (৭মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে হাটহাজারী পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানগণ ভিন্ন ভিন্ন আয়োজন করেছে। কলেজসমূহ, স্কুল, সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি স্বতন্ত্র আয়োজন করেছে এই দিবসটি উপলক্ষে।

উপজেলা হলরুমে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, কৃষি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, তথ্যসেবা কর্মকর্তা, রিসোর্স ইন্সট্রাক্টর, সমাজ সেবা কর্মকর্তা, পিআইও, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও ডিফেন্স পরিচালক, যুব-উন্নয়ন অফিসার, উপ-সহকারি প্রকৌশলী, সেটেলমেন্ট, উপ-খাদ্য পরিদর্শক, ইএসডিও প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি, কেন্দ্রীয় আয়োজনের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপজেলা প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শ্রবণ, অনুষ্ঠান উপভোগ। পরে ঐতিহাসিক ও জাতীয় এ দিবসকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net