1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩ মণ চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

৩ মণ চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩০৮ বার

বিষাক্ত জেলিযুক্ত ১২০ কেজি (৩ মণ) গলদা চিংড়ি জব্দ করেছে নরসিংদী জেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার সকালে জেলা শহরের এমপি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেলিযুক্ত বিষাক্ত চিংড়ি জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের তথ্য পেয়ে ওই মাকের্টের মৎস্য আড়তে অভিযান চালিয়ে তিনটি স্পট থেকে লুকানো অবস্থায় মানবদেহের ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত ১২০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই অসাধু মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ চিংড়িগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
জেলিযুক্ত চিংড়িগুলো নরসিংদী উপজেলা পরিষদের পুকুরপাড়ে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি জানান, ওজন বাড়াতে ও বেশি লাভের আশায় চিংড়ির মধ্যে বিষাক্ত জেলি পুশ করে থাকে অসাধু ব্যবসায়ীরা। এসব চিংড়ি মানুষের দেহের কিডনি, লিভার নষ্ট করে এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই জনসাধারণকে আরও সচেতন হয়ে বাজার থেকে চিংড়ি ক্রয় করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নরসিংদী সদরের উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net