1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৯৯৯-এ কল: বাঁশখালীর গহীন বন থেকে পথভুলা ৮ শিক্ষার্থী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্

৯৯৯-এ কল: বাঁশখালীর গহীন বন থেকে পথভুলা ৮ শিক্ষার্থী উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৪১ বার

সরকারি মোবাইলে জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ কল পেয়ে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গহিন পাহাড় থেকে পথ হারিয়ে যাওয়া ৮ জন স্কুল ছাত্রকে উদ্ধার করে তাদের পরবারের নিকট হস্তান্তর করা করেছে।

সোমবার (১৪ মার্চ) সকালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গহিন পাহাড়ে ভ্রমণ করতে যায় চাম্বল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী। এক পর্যায়ে তারা পথ ভূলে যায়। পাহাড়ের চূড়ায় উঠে নেটওয়ার্ক পেয়ে ৯৯৯-এ ফোন দেয় তাদের উদ্ধারের জন্য। পরে বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি) কামাল উদ্দিনের নির্দেশনায় এসআই আজিজুল হকসহ একটি উদ্ধারকারী টিম জনমানবহীন জঙ্গলে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকজনের হাতে হস্তান্তর করেন।

গহীন জনমানবহীন পাহাড়ী জঙ্গলে পথ ভুলে যাওয়া শিক্ষার্থীরা হলেন- শহীদুল ইসলাম (১৭), মো. জিয়াউর রহমান সিকদার (১৮), মো. পারভেজ আলম(১৮), মো. শাহাদাত হোসেন (১৮), আতাউর রহমান (১৭), আব্দুর রহিম (১৬), হাবিবুর ইসলাম (১৬) পিতা-কবির নাফিজুল ইসলাম (১৬)। উভয় শিক্ষার্থী একই উপজেলার চাম্বল ইউনিয়নের।

বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি) মো. কামাল উদ্দিন বলেন- ‘বাঁশখালী থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইলে জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ থেকে সংবাদ আসে যে, চাম্বল স্কুলের ৮ জন ছাত্র গহিন পাহাড়ী জঙ্গলে গিয়ে পথ হারিয়ে জঙ্গলে আটকা পরে আছে। এ খবর পেয়ে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে চাম্বলের গহিন পাহাড় থেকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন- উদ্ধারের পর তারা জানান যে, তারা সকলে পাহাড় দেখার জন‍্য গিয়ে রাস্তা ভুল গিয়েছিল। তারপর একজন পাহাড়ের উপর উঠে মোবাইলের নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরী
সেবা ৯৯৯ এ কল করেন এবং পুলিশ গিয়ে জঙ্গল হতে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net