ঢাকা   ০৭:৫৪:১৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অবসরের টাকার খবর নিতে গিয়ে বেসরকারি শিক্ষকের বাড়ি ফেরা হলো আর

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট,মোরেলগঞ্জের তুজাম্বর আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন(ধর্মীয়) মাওলানা আব্দুল লতিফ তালুকদার।তিনি
০১/০১/১৯৮৬ইং তারিখে উক্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।এবং ০১/০৩/২০২১ইং তারিখে অবসর গ্রহন করেন।
তার ইনডেক্স নং ২০৮৫৫৮।

অবসর আবেদন আইডি নং S-২০২১০৫১৭১৬০১৩৭ এবং কল্যানট্রাস্ট এর আবেদন আইডি নং S-৩৯৭২০১৭৩৪।
তার চাকুরিকাল ছিলো ৩৫ বছর ২মাস।
পারিবারিক সুত্রে জানা যায় তিনি অবসরের টাকার খবর নিতে গত ২২ ফেব্রুয়ারী বাড়ি থেকে ঢাকা যান এবং ২৩ ফেব্রুয়ারী কল্যানট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সচিব মহোদয়দের সাথে সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালীন সময় অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরিফ আহমদ সাদী তাকে বলেন,বর্তমানে তহবিলে পর্যাপ্ত টাকা নেই,বিষয়টি সরকারকে জানানো হয়েছে, তিনি বর্তমান পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রায় ৩২ হাজার শিক্ষক কর্মচারির প্রাপ্ত টাকা দেয়ার কথা ভাবেন।ফান্ডে টাকা আসলে যথাশীঘ্রহী টাকা দেয়ার আশ্বাস দেন তিনি।

অতঃপর আব্দুল লতিফ তালুকদার চিন্তিত অবস্থায় রামপুরা মেয়ের বাসায় থেকে যান।পরবর্তীতে ১১ই মার্চ শুক্রবার দুপুরে তিনি রামপুরা মহানগর প্রজেক্ট জামে মসজিদে জুম্মার নামায আদায়রত অবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরন করেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
অবসরের টাকা পেয়ে স্ব স্ত্রী হজ্জে যাবেন।আবেদনও করে ছিলেন অবসর সুবিধা বোর্ডে।
তার সেই শেষ ইচ্ছা আর পূরন হলো না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি