1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

আনোয়ারা যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৩৬ বার

সারাদেশের ন্যায় আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ।
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে স্থানীয় আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পুলিশ, আনসার ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শারীরিক ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী , আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ( ভারপ্রাপ্ত) এম এ মান্নান , বরুমচড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সহ-বিভাগীয় কর্মকর্তাগণ।কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে প্রদর্শন শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেয়া হয়। এদিকে উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের চেয়ারম্যান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net