1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চের গনহত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু 

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চের গনহত্যা দিবস পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৭৩ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চের গনহত্যা দিবস পালিত হয়েছে।
২৫ মার্চ সকাল ১০ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা থানার ওসি তদন্ত আঃ খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস

বক্তাগন ২৫ মার্চের গনহত্যার শিকার সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতিকে চিরতরে স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশায় নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালানো হয়। ১৯৭১ সালের ২৫ মার্চে সংঘটিত গণহত্যা বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নিষ্ঠুরতম গণহত্যাগুলোর একটি। রাতের অন্ধকারে অত্যাধুনিক অস্ত্র নিয়ে চালানো হয় এই নৃশংস গণহত্যা।
নিরস্ত্র মানুষের ওপর এমন হত্যাযজ্ঞ বিশ্বে নজিরবিহীন।
আলোচনা করতে অন্যান্যদের মাঝে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের প্রধান ও সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net