ঢাকা   ০১:২২:০৮ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

চন্দনাইশে স্কুলে বোরকা-নেকাব পরা নিয়ে তোলপাড়।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশে স্কুল ছাত্রীদের বোরকা ও নেকাব পড়া নিয়ে
শ্রেনীকক্ষে প্রধান শিক্ষকের গালমন্দ করায় এলাকায় তোলপাড় সৃষ্টি
হয়েছে। গত সোমবার উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ
ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের দশম শ্রেনীর বেশ কয়েক জন তাদের
নাম উল্লেখ করে উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ দায়ের
করেন। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রীদের
অভিযোগে, জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া দশম
শ্রেনীতে পাঠদান করার সময় ছাত্রীদেরকে বোরকা -নেকাব পড়ে স্কুলে না
আসার কথা বলেন,এতে নাকি কালো কাকের মত দেখায়।

এতে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন। প্রধান
শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কালো বোরকা না
পড়ে স্কুলের একটি নিদিষ্ট ড্রেস আছে সেই নেভী ব্লু ড্রেস
কালারের বোরকা এবং সাদা নেকাবের কথা বলেছি তাও কয়েক মাস
সময়ের কথা বলা হয়েছিল।

স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কৃষক লীগের উপজেলা সভাপতি মাষ্টার হুমায়ন কবির বলেন, মুসলিম হিসাবে নয়
কেউ নানা ডিজাইনের বোরকা পরিধান করেন, ছাত্রী হিসাবে উক্ত স্কুলের
ড্রেসের সাথে সামঞ্জস্য রেখে বোরকা পরিধান করা প্রয়োজন। তিনি
আরো বলেন কালো বোরকা নিয়ে রাস্তা ঘাটে দোকানে স্কুল ছাত্রী বা
অন্য মহিলা তা নিয়ে হিমশিম খেতে হয়। সাতবাড়িয়া বহুমুখী উচ্চ
বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক এড,সিরাজদৌল্লা বিষয়টি
নিয়ে আগামী ৫ মার্চ কমিটির বৈঠক আহবান করা হয়েছে জানান। এ
ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম
অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকালে ছাত্রীদের অভিভাবকগনদের
সাথে বসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি