1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৪৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকালে পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজীর সভাপতিত্বে চৌদ্দগ্রাম সরকারি কলেজ শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, কাজী কামাল, আশরাফুল আলম রিপন, জাকির হোসেন বাবু ও ফরাস উদ্দিন রিপন, নিয়াজ উদ্দিন মুন্না।

এ সময় সাবেক মেয়র মিজান বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। বিগত জামাত-বিএনপি জোট সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। জনগণের ভোটে দুইবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। এবারের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে পৌর নির্বাচনে অংশ গ্রহণ করিনি। দীর্ঘ এক বছর আমাকে দলীয় রাজনীতির বাহিরে রাখা হয়েছে। পাশা-পাশি আমার কর্মী সমর্থকদের অবহেলা-অবজ্ঞা করা হচ্ছে। তাই আমি পৃথক ভাবে আজকের স্বাধীনতা দিবস পালন করতে বাধ্য হয়েছি। আলোচনা সভা শেষে তার নেতৃত্বে একটি বিশাল র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net