1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নগর পরিকল্পনার মাধ্যমে মানব বসতির সঠিক উন্নয়ন নিশ্চিত করতে হবে- মেয়র আনিছুর রহমান। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নগর পরিকল্পনার মাধ্যমে মানব বসতির সঠিক উন্নয়ন নিশ্চিত করতে হবে—- মেয়র আনিছুর রহমান।

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৮২ বার

মঙ্গল বার (১৫ মার্চ) গাজীপুরের শ্রীপুর পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয় হলরুমে মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে নগর উন্নয়ন পরিকল্পনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগর উন্নয়ন পরিকল্পনা সভায় আলোচনায় উঠে আসে নগর উন্নয়ন ও পরিকল্পনা হচ্ছে একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক পরিবেশের নকশা প্রণয়ন করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে বায়ু, পানি, নগরের অবকাঠামো, পরিবহণ ব্যবস্থা, পরিষেবা ব্যবস্থাপনা ইত্যাদির অন্তর্ভুক্তিকে বুঝায। প্রতিটি অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার সামাজিক এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ অনেক জরুরি। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জনসম্পৃক্ততা ও পরিলক্ষিত হচ্ছে না বলেও সভায় জানানো হয়।

সভায় পৌর মেয়র আলহাজ মেঃ আনিছুর রহমান উপস্হিত সকলকে উদ্দেশ্য করে সামনের দিনগুলোতে সামাজিক এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ নিয়ে গণমানুষকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের আহ্বান জানান। তিনি বলেন,নগর পরিকল্পনার মাধ্যমে মানব বসতির সঠিক উন্নয়ন নিশ্চিত করা যায়।

নগর উন্নয়ন পরিকল্পনা ও মাসিক সমন্বয় সভায় পৌরসভার সিইও সুমিত মাহা, সচিব মোঃ রফিকুল হাসান,,নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার সহ পৌর সভার দাপ্তরিক প্রধানগন,প্যানেল মেয়র গন, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন উপস্হিত ছিলেন।

পরে পৌরসভার উন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net