1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন- নবীগঞ্জে এমপি মিলাদ গাজী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন— নবীগঞ্জে এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার

নবীগঞ্জ বাহবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন হতো না। বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃৃত্বে দেশ আজ উন্নয়নের দােরগোড়ায়।তিনি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান এডঃ গতিগোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস, উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, ওসি ডালিম আহমদ, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা শাহ আনিস আলী,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিল হোসেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু,উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী,পৌর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী,ইকবাল আহমদ বেলাল,ফয়সল তালুকদার, মাহবুবুর রহমান রাজু প্রমূখ। সভার শুরুতে কোনআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ। এছাড়া সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০টি পতাকাসহ আনন্দ শোভাত্রা,৭ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বােধন করেন প্রধান অতিথি এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস অফিসার আসাদ উল্লা,প্রাণী সম্পদ অফিসার আজিজুল হক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ তালুকদার,ইউপি চেয়ারম্যন নির্মেলন্দু দাশ রানা,হবিবুর রহমান হাবিব,রঙ্গ লাল দাশ, আওয়মীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ,অমলেন্দু সুত্রধর,শিক্ষক কাঞ্চন বনিক,সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভাশেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার ২৩ টি ষ্টল পরিদর্শন করেন। পরে এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net