ঢাকা   ১১:৩৬:১৯ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

বিসিএস কেন্দ্রীয় কমিটির নির্বাচনে চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৬৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন – ২০২২ গত রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এবারের নির্বাচন প্রতিযোগিতাপূর্ন ও উৎসব মুখর পরিবেশে সারাদেশের সকল সরকারি কলেজ, শিক্ষা বোর্ড, দপ্তর, অধিদপ্তর এবং শিক্ষা ক্যাডারের কর্মরত প্রতিষ্ঠানে একযোগে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ন হয়। গত ২৫ মার্চ নির্বাচিতদের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী ও ইডেন কলেজ ঢাকায় কর্মরত জনাব রেহেনা পারভীন নেতৃত্বধীন প্যানেলে মনোনীত হয়ে জনাব সরকার আওলাদ হোসেন নির্বাহী সদস্য পদে( কুমিল্লা – নোয়াখালী বিভাগ) বিপুল ভোটে নির্বাচিত হন।

নির্বাচিত সরকার আওলাদ হোসেন ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ( এস. এ) কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত আছেন। তিনি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ টিচার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক ও ৩৪তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী সভাপতি এবং মোঃ শওকত হোসেন মোল্যা মহাসচিব হিসেবে নির্বাচিত হোন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি