1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে পরিবারে প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে পরিবারে প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৩৭ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ‘এফভি সোনার মদিনা-২’ ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারী তারা ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে নিশ্চিৎ করেন বোট মালিক পক্ষ। আটককৃত জেলেদের উদ্ধারে বাঁশখালী উপজেলা প্রশাসন উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও দীর্ঘ ২৫ দিন অতিবাহীত হলেও ফেরত আনতে সক্ষম হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিলকূপ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটককৃত বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৩২ জন জেলে পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রহিম উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, ছাত্রনেতা মিজান সিকদার প্রমূখ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আটককৃত জেলেদের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করা যাচ্ছে আটককৃত জেলেরা অচিরেই মুক্তি পাবেন এবং নিরাপদে দেশে ফেরত আসবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net