1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিসিডিএস এর জমকালো নবীন বরণ ও বিতর্ক উৎসব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

ভিসিডিএস এর জমকালো নবীন বরণ ও বিতর্ক উৎসব

আবদুল্লাহ আল মারুফ।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৫১ বার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) এর বিতর্ক উৎসব ও নবীন বরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) শব্দগুচ্ছের আবর্তনে উচ্ছ্বসিত মহাকাল এই স্লোগানকে ধারণ করে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।

অনুষ্ঠানে সংগঠনের সাবেকদের পরিবেশনায় কলেজের ফয়জুন্নেসা হল ও কবি কাজী নজরুল ইসলাম হলের মধ্যে একটি সংসদীয় রম্য বিতর্ক। অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় কুমিল্লা, চট্রগ্রাম, নোয়াখালী, বরিশাল, পুরান ঢাকার ভাষায় আঞ্চলিক বিতর্ক, সকল বিভাগীয় একক বিতর্ক।

ভিসিডিএস মডারেটর রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, নারী নেত্রী, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা। উপস্থিত ছিলেন ভিসিডিএস সভাপতি শাহনূর কিবরিয়া সুজন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ সংগঠনের সকল সদস্য।

এছাড়াও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ আহবায়ক কাজী সায়েম, ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম জুবায়ের, আব্দুর রহমান বাবু, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদ আজিজ, নজরুল হল ছাত্রলীগ নেতা মো. শাওন হোসাইন ও মেহেদী হাসান মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net