1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার কাজলি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরার কাজলি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪৩২ বার

মাগুরার শ্রীপুরের কাজলি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ৪৩১জন ভোটারের মধ্যে ২৬১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ২টি ভোট বাতিল বলে গণ্য হলে বৈধ ভোট সংখ্যা দাড়ায় ২৫৯টি।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে স্কুলের আনারুল ইসলাম ৯১ ভোট পেয়ে প্রথম ও পাঞ্জাব আলী ৮৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
অপরদিকে কলেজের সদস্য হিসেবে মুক্তার আলী ১৯ ভোট পেয়ে প্রথম ও মতিয়ার রহমান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে তানিয়া সুলতানা ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শ্রীপুর থানার এসআই বেলাল হোসেন, এস আই কৃষ্ণ পদ ফোর্সসহ নির্বাচনে আইন- শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

কাজলি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, কাজলি কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করি নব-নির্বাচিত সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এবং ইতিবাচক পরামর্শ দিবেন। আমি জানি সদস্যবৃন্দের সহযোগিতামূলক মনোভাব আছে এবং এটাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের গতিধারা আরো বৃদ্ধি করতে পারবো।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ সুলতান আলী বলেন, আমি কাজলি কলেজিয়েট স্কুলের প্রিজাইডিং অফিসার হিসেবে ম্যানেজিং কমিটি নির্বাচনে দায়িত্ব পালন করি। এসময় পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং নির্বাচনী এজেন্ট উপস্হিত ছিলেন। নির্বাচন ১০০% অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে আমার ধারনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net