1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর সরকারি এম,সি পাইলট বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মাগুরার শ্রীপুর সরকারি এম,সি পাইলট বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩০১ বার

মাগুরার ঐতিহ্যবাহি শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২দিনব্যাপি ১২০তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে।

১৪ মার্চ সোমবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি লিউজা-উল জান্নাহ উক্ত বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম নকিবুল হাসান, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার, উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষক অজিত কুমার অধিকারী, জোয়ার্দার আবুল কাশেম,খলিফা আবুল হোসেন,পরিমল কুমার শিকদার, অধির কুমার পালসহঅন্যরা।

ক্রীড়া শিক্ষক কে, এম, রোকন – উজ-জামান সুইট এর পরিচালনায় ১২০টি ইভেন্টে প্রতিষ্টানের ৪ শতাধিক ছাত্র /ছাত্রী অংশ গ্রহন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net