1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার সরকারি এম,সি পাইলট ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরার সরকারি এম,সি পাইলট ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩২৭ বার

মাগুরার শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে গনগত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৫মার্চ শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের (ও সভাপতি মোঃ আব্দুল মালেক মিয়া’র) সভাপতিত্বে সহকারী শিক্ষক কে,এম রোকন উজ- জামান সুইটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু ,বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু ,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা কমিটির আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক লেনিন জাফর রুবেলসহ অন্যরা। আলোচনা সভা শেষে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী পরিচালনায বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া’র সভাপতিত্বে উক্ত অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুরুপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালামের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উভয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক /কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net