ঢাকা   ০৫:৫১:২৫ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯

মাগুরায় জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়।

এ উপলক্ষে প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সম্মেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীনলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার শিদ্ধার্থ, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, সহ-সম্পাদক মীর সাব্বির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যরা।
রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলের ফলাফল পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি