1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বহুল আলোচিত তখলপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মাগুরায় বহুল আলোচিত তখলপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার বহুল আলোচিত হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
অতিসম্প্রতি মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচনকে কেন্দ্র করে কলেজ ছাত্র রাজু হত্যাকান্ডসহ একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
২২ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৮৫ জন ভোটারের মধ্যে ৮৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ৩ টি ভোট বাতিল বলে গণ্য হলে বৈধ ভোট সংখ্যা দাঁড়ায় ৮২ টি।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে আবুল কাশেম ৭৫ ভোট পেয়ে প্রথম, শুকুর আলী ৭৩ ভোট পেয়ে দ্বিতীয় ও আবুজার বিশ্বাস ৭২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রাবেয়া বেগম ও এবতেদায়ী অভিভাবক সদস্য পদে আশরাফ জোয়ার্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে শ্রীপুর থানার এস আই তানজুর আহম্মেদ ফোর্সসহ আইন- শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলী জিন্নাহ বলেন, মাদ্রাসার পরিচালনা পর্ষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করি নব-নির্বাচিত সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার আহমেদ মাহফুজ বলেন, আমি হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করি। এসময় পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং নির্বাচনী এজেন্ট উপস্হিত থেকে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net