1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় লোকমোর্চার গণশুনানি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

মাগুরায় লোকমোর্চার গণশুনানি অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৭২ বার

মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে রোববার দুপুরে অংশগ্রহন মূলক শাসনব্যবস্থা শক্তিশালী করণের মাধ্যমে সরকারি সেবা সমূহের দায়বদ্ধতা রেসপন্স প্রকল্পের আওতায় সরকারি সমাজসেবা কার্যালয়ের সেবা বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকএইডের সহযাগিতায় অনুষ্ঠিত এ গণশুনানীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উপজেলা লোকমোর্চার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণশুনানীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, লোকমোর্চার কো-অর্ডিনেটর ওসমান গণি, শ্রীকাল ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হাফিজুর রহমান, সব্দালপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মোল্যা মতিয়ার রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক ও ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য ফয়জুর রহমান লাভুসহ অন্যরা।

গণশুনানীত উপজেলা সমাজসেবা দপ্তর থেকে প্রদত্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন জটিল রোগাক্রান্ত অনুদান প্রভতি বিষয়ে ভূক্তভোগিরা বিভিন্ন প্রশ্ন করেন। গণশুনানীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ৮ ইউনিয়ন লোকমোর্চার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধরনের ভুক্তভোগিগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net