1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে আনসার ভিডিপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

মানিকছড়িতে আনসার ভিডিপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪১৪ বার

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা টাউন হলে মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক রুবেল দে’র সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পরিচালনক ৩৭ আসনার ব্যাটালিয়ন কুমিল্লা টিলা ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা কমান্ডার মো. জিয়াউর রহমান। এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা, উপজেলা প্রশিক্ষক শেখ মো. শোয়েব উপস্থিত ছিলেন।

শুরুতেই আগত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আনসার ভিডিপি সদস্যরা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা। এছাড়াও ইউনিয়ন দলনেতা মো. ছিদ্দিকুর রহমান ও রোকেয়া বেগম তৃণমূল পর্যায়ে তাদের নানা কার্যক্রমের বিষয় অতিথিদের মাঝে তুলে ধরেন এবং সম্মানি ভাতাবৃদ্ধিসহ মাসিক এক ইউনিট রেশনের ব্যবস্থা করতে জেলা কমান্ডারের প্রতি অনুরোধ জানান।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি একটি বাংলাদেশী আধা-সামরিক বাহিনী। যার আনুমানিক সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ। এটি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। যার মূল দায়িত্ব হচ্ছে দেশের অভ্যান্তরে নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণ। যার ফলে তৃণমূল পর্যায় থেকে প্রশাসনকে সহযোগিতা করে থাকে আনসার ভিডিপির সদস্যরা। বাল্য বিবাহ বন্ধ, বৃক্ষরোপনসহ টিকাদান কার্যক্রম চলাকালিন সময়ে সহযোগিতার কথাও তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন অতিথিরা। যার ফলে সরকার তাদের কথা ভেবে তাদের সম্মানি ভাতা ৫শ টাকা থেকে বৃদ্ধি করে বর্তমানে ২ হাজার ৫শ টাকা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net