1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ হাটহাজারী উপজেলা কমিটি গঠিত : সভাপতি হারুন সম্পাদক সুজন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ হাটহাজারী উপজেলা কমিটি গঠিত : সভাপতি হারুন সম্পাদক সুজন

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৫৫ বার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অধীনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর হাটহাজারী উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান মুহাম্মদ হারুন উর রশীদকে সভাপতি এবং মুহাম্মদ ইব্রাহীম ইদ্রিচ সুজনকে সাধারণ সম্পাদক করে হাটহাজারী উপজেলা শাখা কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।

নবনির্বাচিত সভাপতি বলেন- বাঙ্গালীর ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ধারণ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে এই সংগঠনের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করবো।’

শনিবার (২৬ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্বাস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি আহবায়ক উজ্জল শর্মা এবং সদস্য সচিব শওকত আকবর মুন্নাও স্বাক্ষর করেছেন।
এতে দেখা যায়, মু. হারুনুর রশিদ ফতেপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা এতিম আলীর সন্তান এবং সুজন মির্জাপুর ইউনিয়ন নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাবিলদার ইব্রাহিমের সন্তান।

আগামী একমাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কাউন্সিল বরাবর প্রেরণ করার পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন- হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net