1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পরিত্যক্ত ইট ভাটা থেকে পুরাতন ইট সংগ্রহ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রাউজানে পরিত্যক্ত ইট ভাটা থেকে পুরাতন ইট সংগ্রহ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৬৪ বার

রাউজানে পরিত্যক্ত ইট ভাটা থেকে পুরাতন ইট সংগ্রহ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজি পাড়া এলাকায়। জানা যায়, ইফতিয়ার হোসেন নামে স্থানীয় এক লোক থেকে ব্রিজ ফিল্ডটি শামীম কোম্পানি নামে এক ব্যাক্তি ইজারা নিয়ে ইট ভাটা করেন। তিনি ইট ভাটাটি বিক্রি করে দেন সুমন দে নামে এক যুবলীগ নেতার কাছে। তিনি লোকসানে পরে ব্রিক ফিল্ডটি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর ইফতিয়ার হোসেন শ্রমিক দিয়ে ইট ভাটায় থাকা ভাটির পরিত্যক্ত ইট সংগ্রহ করতে কাজে লাগান শ্রমিকদের। তখন ইটা সংগ্রহ করতে গিয়ে ভাটির ইটের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়। মৃত্যু হওয়া শ্রমিকের নাম আলী আকবর। সেই পৌরসভার ৯ নং ওয়ার্ডের আবদুর রহমানের পুত্র। এ ব্যাপারে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। স্থানীয় পৌর কাউন্সিল জসিম উদ্দিন চৌধুরী মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net