1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বিনম্র শ্রদ্ধা- ভালোবাসায় পালিত হল মহান স্বাধীনতা দিবস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রাউজানে বিনম্র শ্রদ্ধা- ভালোবাসায় পালিত হল মহান স্বাধীনতা দিবস

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৮৫ বার

রাউজানে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (২৬ মার্চ) শনিবার সকালে উপজেলা সদর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ, উপজেলা প্রশাসন,থানার পুলিশ,মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাব, আ.লীগ, যু্বলীগ, ছাত্রলীগ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের পেশার মানুষ।এরপর রাউজান সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলণ,কুচকাওয়াজে সালাম গ্রহণের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, আ.লীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, ইউছুপ খান, সাধন পালিতসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।এতে পুলিশ,আনসার ও ভিডিপি, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net