1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের মোহাম্মদপুরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

রাউজানের মোহাম্মদপুরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩২৬ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার উদ্যোগে রাউজান মোহাম্মদপুর এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে ৭নং রাউজান ইউনিয়ন পরিষদে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহাম্মদপুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক শফিউল আলম, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যু্বলীগ নেতা এনামুল হক এনাম, নুরুল আজিজ মিজান, আজম খাঁন,কামাল উদ্দিন, ইসমাইল,জিয়াউল হক টিপু, রাউজান উপজেলার সমন্বয়কারী মামুন মিয়া,মাওলানা তরিকুল ইসলাম,আক্কাছ উদ্দিন মানিক, কাজী আসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।পরে মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় মাওলানা একে এম বেলালা হোসাইন মাইজভাণ্ডারীকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net