1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রামগড়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৫৪ বার

খাগড়াছড়ির রামগড় আঞ্চলিক মহাসড়কের তৈছালা এলাকায় বালুবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একবছরের কন্যা সন্তানসহ মায়ের মৃত্যু হয়।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বালুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকশাকে চাপা দিলে পাতাছড়া এলাকার সালেহ আহম্মেদের স্ত্রী তাসলিমা বেগম (২৫) তাদের শিশুকন্যা তানহা (১) নিহত এবং ছেলে তানবীর আহমেদ (৩) সহ আজিজুল্লা (১৭), মংপ্রু (৩৫), মমতাজ বেগম (৬০) গুরুতর আহত হয়। দূর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতসহ আহত ব‍্যাক্তিদের উদ্ধার করে রামগড় সরকারি হাসপাতালে পাঠানো হয়।
রামগড় হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার ফরহাদ কামাল জানান, আহত ব‍্যাক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন‍্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে পলাতক চালকসহ ট্রাকটি আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net