ঢাকা   ১১:৩৬:০৫ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় ও খান ফাউন্ডেশন আয়োজিত লোহাগড়া’র চুনতিতে চক্ষুক্যাম্প সম্পন্ন

জেসমিন বাপ্পি চট্টগ্রাম।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩০৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় খান ফাউন্ডেশন আয়োজিত লোহাগাড়া’র চুনতির সীরাত ময়দানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে এলাকার সুবিধা বঞ্চিত ১২০০ (এক হাজার দুইশত) জন রোগীকে বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদের মধ্যে ১২৪জন রোগীকে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয় এবং পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে সনাক্তকারী রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া বিনামূল্যে ৩৩৪জন রোগীকে চশমা ও প্রায় ৭০০ রোগীকে ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইপিপি ও জোন চেয়ারপার্সন লায়ন লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম, রিজিওন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার বিশ্বাস, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন জামাল উদ্দিন, ক্লাব ডিরেক্টর লায়ন সুরাইয়া জান্নাত এফসিএ, সদস্য লায়ন সিজারুল ইসলাম, সিএলএফ’র ডাক্তার, খান ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তা, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি